বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে ০-১ গোলে হেরে শিরোপা জিততে পারেনি আর্জেন্টিনা। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি ও বার্তা প্রকাশ করে নিজের দেশের দলের প্রতি সমর্থন জানিয়েছেন আগুয়েরো।

আগুয়েরো লিখেছেন, “আর্জেন্টিনা জাতীয় দল ও আর্জেন্টিনার সব মানুষ এক ও অদ্বিতীয়। পুরো পথজুড়ে সর্বশক্তি দিয়ে চেষ্টা করা, অবিচল থাকা এবং দায়িত্ব পালনের জন্য সবাইকে ধন্যবাদ। কঠিন সময়ে পড়ে গেলেও আমরা বারবার সর্বশক্তি দিয়ে উঠে দাঁড়াই; সব সময়ই এমন করি। অন্যরা এই বৈশিষ্ট্য পছন্দ করুক বা না করুক, এটাই আর্জেন্টাইনদের পরিচয়। আমি আর্জেন্টিনাকে ভালোবাসি।”


